প্রশ্ন:  কোনো স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার জন্য একজনকে উকিল নিযুক্ত করল। কিন্তু উকিল তালাক দেওয়ার আগেই স্বামী সম্পূর্ণ পাগল হয়ে গেল। এখন উকিল যদি তালাক দেয়, তাহলে কি তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের ক্ষেত্রে কাউকে প্রতিনিধি বা উকিল নিযুক্ত করার পর উকিল তালাক প্রয়োগ করার আগেই মূল নিয়োগকারী ব্যক্তি সম্পূর্ণ পাগল হয়ে গেলে উকালত বা প্রতিনিধিত্ব বাতিল হয়ে যায়। কারণ উকালত বহাল থাকার জন্য মূল নিয়োগকারীর পক্ষ থেকে তা বহাল থাকার যোগ্যতা থাকা জরুরি।

সুতরাং: স্বামী উকিল নিযুক্ত করার পর উকিল তালাক দেওয়ার আগেই স্বামী সম্পূর্ণ পাগল হয়ে গেলে উকালত বাতিল হয়ে যাবে। এরপর উকিলের পক্ষ থেকে দেওয়া তালাক কার্যকর হবে না। এ অবস্থায় স্ত্রী প্রয়োজন হলে শরয়ি আদালতে বিচ্ছেদের আবেদন করতে পারে।

 

সূত্র:  আল-বাহরুর রায়েক, বাবুত তালাকিস সারীহ, ৩/২৫০, কোয়েটা; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, কিতাবুত তালাক, তাফবিযুত তালাক, আল-ফাসলুস সাসিল ফিল মাশিয়্যাহ, ১/৪০৯, যাকারিয়া।

 

 

وَاللهُ  أَ  عْلَمُ  بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা