প্রশ্ন: কোনো স্বামী দীর্ঘদিনের জন্য স্ত্রীকে ছেড়ে বিদেশে চলে গেল অথবা নিখোঁজ হয়ে গেল। এ কারণে কি তাদের বিবাহবন্ধন ছিন্ন হয়ে যাবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে বসবাস করা কিংবা স্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার কারণে বিবাহবন্ধন আপনা-আপনি ছিন্ন হয় না। তালাক বা শরিয়তসম্মত অন্য কোনো বিচ্ছেদের ব্যবস্থা ছাড়া বৈবাহিক সম্পর্ক বহাল থাকে। তবে স্বামী নিখোঁজ হলে স্ত্রী শরিয়তস্বীকৃত আদালতে বিচ্ছেদের আবেদন করতে পারে।
সুতরাং: স্বামী দীর্ঘদিন স্ত্রী থেকে আলাদা থাকলে বা নিখোঁজ হয়ে গেলে শুধু এ কারণে তালাক পতিত হবে না। তবে নিখোঁজ স্বামীর ক্ষেত্রে স্ত্রী শরয়ি আদালতের মাধ্যমে বিচ্ছেদের ব্যবস্থা নিতে পারে।
সূত্র: ফাতাওয়া মাহমুদিয়া, ১২/২৫০, ডাভেল; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৪/৪৩১, যাকারিয়া; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ১/৩৪৮, যাকারিয়া; আল-ফাতাওয়া তাতারখানিয়া, ৪/৩৭৭, হাদিস/ফতোয়া নং ৬৪৭১।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা