প্রশ্ন: কোনো ব্যক্তি এখনো কোনো নারীকে বিবাহ করেনি। সে যদি নিকাহের আগেই কোনো নারীকে উদ্দেশ্য করে বলে, ‘তোমাকে তালাক দিলাম’, তাহলে কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক কার্যকর হওয়ার জন্য তালাকদাতার সঙ্গে তালাকপ্রাপ্তা নারীর বৈবাহিক সম্পর্ক বা শরিয়তস্বীকৃত তালাকের স্থান থাকা জরুরি। তাই নিকাহের আগে কোনো নির্দিষ্ট নারীকে সরাসরি তালাক দিলে তা কার্যকর হয় না। তবে নিকাহের আগে কোনো শর্তযুক্ত তালাকের বাক্য উচ্চারণ করলে তার বিধান ভিন্ন হতে পারে। যেমন, কেউ বলল, ‘আমি যদি কোনো নারীকে বিবাহ করি, তাহলে সে তালাকপ্রাপ্তা।’হাদিস শরিফে এসেছে—
لَا طَلَاقَ قَبْلَ نِكَاحٍ
অর্থাৎ, নিকাহের আগে তালাক নেই।অন্য হাদিসে এসেছে—
لَا طَلَاقَ فِيمَا لَا يَمْلِكُ
অর্থাৎ, যে বিষয়ের মালিকানা তার নেই, তাতে তালাক কার্যকর হয় না।
সুতরাং: নিকাহের আগে কোনো নারীকে সরাসরি তালাক দিলে তালাক পতিত হবে না। তবে নিকাহের সঙ্গে সম্পৃক্ত করে শর্তযুক্ত তালাকের বাক্য বললে তার বিধান আলাদা।
সূত্র: মিশকাতুল মাসাবিহ, বাবুল খুল ওয়াত তালাক, ২৮৪; সুনানে আবু দাউদ, ১/২৯৮; ইলাউস সুনান, ১১/২০১, করাচি; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৪/৫৯৩, যাকারিয়া; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, কিতাবুত তালাক, ১/৩৪৮, যাকারিয়া; ফাতহুল কাদির, কিতাবুত তালাক, ৩/৪৪৩, আল-মাকতাবাতুল আশরাফিয়া, দেওবন্দ।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা