প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীর সামনে তালাকের মাসআলা আলোচনা করছে এবং আলোচনার প্রয়োজনে বারবার তালাকের শব্দ বা ‘তুমি তালাকপ্রাপ্তা’ বাক্য উচ্চারণ করছে। কিন্তু তার উদ্দেশ্য স্ত্রীকে তালাক দেওয়া নয়। এ অবস্থায় কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের স্পষ্ট শব্দ স্ত্রীকে উদ্দেশ্য করে প্রয়োগ করা হলে তালাক পতিত হয়। কিন্তু তালাকের মাসআলা আলোচনা, শিক্ষা বা উদাহরণ দেওয়ার উদ্দেশ্যে কোনো শব্দ উচ্চারণ করা হলে এবং স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্য না থাকলে শুধু ওই আলোচনার কারণে তালাক পতিত হবে না।
সুতরাং: স্বামী যদি স্ত্রীর সামনে কেবল তালাকের মাসআলা আলোচনা করে এবং আলোচনার প্রয়োজনে বারবার তালাকের শব্দ উচ্চারণ করে, কিন্তু স্ত্রীকে উদ্দেশ্য করে তালাক না দেয়, তাহলে তালাক পতিত হবে না।
সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুস সারীহ, ৪/৪৬১, যাকারিয়া; আল-আশবাহ ওয়ান নাযায়ের, ১/৯১, জাদিদ যাকারিয়া, পৃ. ৪৫, কাদিম।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা