এক ব্যক্তি ছয় মেয়ে ও একজন স্ত্রী রেখে ইন্তেকাল করেন। পরবর্তীতে তাঁর বিধবা স্ত্রী ওই মৃত ব্যক্তির ছোট ভাইকে বিয়ে করেন। উল্লেখ্য, মৃত ব্যক্তির পাঁচ ভাই ও এক বোন রয়েছে। দ্বিতীয় সংসারে ওই স্ত্রীর তিনটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে।

এখন মৃত স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতে তাঁর বিধবা স্ত্রীর কোনো অধিকার আছে কি? থাকলে ওই সম্পত্তি কীভাবে বণ্টিত হবে?

 

الجواب بملهم الصدق والصواب

 

বর্ণনা অনুযায়ী, মৃত ব্যক্তির সম্পত্তি ২৪ ভাগে ভাগ করতে হবে। তাঁর বিধবা স্ত্রী মোট সম্পত্তির ২৪ ভাগের মধ্যে ৩ ভাগ পাবেন। তাঁর ছয় মেয়ে সম্মিলিতভাবে ১৬ ভাগ পাবেন। আর অবশিষ্ট ৫ ভাগ মৃত ব্যক্তির ভাই ও বোনেরা শরিয়ত নির্ধারিত নিয়মে পাবেন। স্ত্রীর পরবর্তী সময়ে মৃত ব্যক্তির ছোট ভাইকে বিয়ে করার কারণে প্রথম স্বামীর সম্পত্তিতে তাঁর উত্তরাধিকার স্বত্ব নষ্ট হবে না।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল