এক ব্যক্তি তাঁর কিছু জমি কবরস্থানের জন্য ওয়াকফ করেছেন। এখন পর্যন্ত সেখানে কাউকে দাফন করা হয়নি। এমতাবস্থায় তিনি জমিটি ওয়াকফ থেকে বের করে নিতে চান। আমাদের এলাকার একজন সাধারণ আলেম তাঁকে বলেছেন, ‘আপনার এ অধিকার রয়েছে।’ জানার বিষয় হলো, ওই আলেমের কথা সঠিক কি না?
নিবেদন: মুহাঃ আবু বকর সিদ্দিক (চট্টগ্রাম)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
গ্রহণযোগ্য ও প্রাধান্যপ্রাপ্ত মতানুসারে, কোনো জমি কবরস্থানের জন্য ওয়াকফ করার পর ওয়াকিফের জন্য তা থেকে ফিরে যাওয়ার কোনো অবকাশ থাকে না। জমিটি মুতাওয়াল্লির কাছে হস্তান্তর করা হোক কিংবা সেখানে কাউকে দাফন করা হোক বা না হোক, সব অবস্থাতেই ওয়াকফ বহাল থাকবে।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে কবরস্থানে কাউকে দাফন করা না হলেও ওই ব্যক্তির জন্য ওয়াকফ থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই। তাই উক্ত আলেমের বক্তব্য পুরোপুরি সঠিক নয়।
তথ্যসূত্র: মাবসূত, ১২/৪০, রশিদিয়া ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৩/১৬৫, কাদিমি কুতুবখানা কওলে রাজেহ, ১/৫৩০
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল