জনাব আকতার আলী সাহেব ঢাকায় চাকরি করেন। তাঁর এক খ্রিষ্টান সহকর্মী তাঁকে বললেন, ‘তোমার তো অনেক সম্পদ। আমাদের ক্যাথলিক গির্জার জন্য কিছু জমি দাও।’ এ কথা শুনে তিনি এক বিঘা জমি উক্ত গির্জার উদ্দেশ্যে দান করলেন। জানার বিষয় হলো, তাঁর এ দান ওয়াকফের অন্তর্ভুক্ত হবে কি না এবং তা সহিহ হবে কি না? ইল্লতসহ জানতে চাই।

নিবেদন: মুহাঃ আবদুল্লাহ আল মামুন (কুমিল্লা)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের দৃষ্টিকোণ থেকে ওয়াকফ সহিহ হওয়ার অন্যতম শর্ত হলো, ওয়াকফকৃত জায়গা বা সম্পদ সওয়াবের কাজে ব্যয় হওয়া।

অতএব, প্রশ্নে বর্ণিত অবস্থায় গির্জা নির্মাণ ও এর উন্নয়নমূলক কাজ শরিয়তের দৃষ্টিতে সওয়াবের কাজ নয়। তাই জনাব আকতার আলী সাহেবের গির্জার উদ্দেশ্যে জমি দান ওয়াকফের অন্তর্ভুক্ত হবে না এবং তা সহিহও হবে না।

তথ্যসূত্র: শামী, ৬/৫২৬, আযহার হিদায়া, ৪/৪০৭, বুশরা ফিকহে হানাফি, ২/৩৬৩, দারুল কলম


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল