জনাব জাকির সাহেব অনেক ধনী। আমেরিকায় তাঁর একটি বিশতলা বাড়ি রয়েছে। তিনি চিন্তা করলেন, তাঁর অনেক ধন-সম্পদ রয়েছে; তাই পরকালের কল্যাণের জন্য কিছু করা দরকার। এ চিন্তা থেকে তিনি আমেরিকায় অবস্থিত বাড়িটি সেখানকার গরিব-মিসকিনদের জন্য ওয়াকফ করে দিলেন। জানার বিষয় হলো, তাঁর এ ওয়াকফ সহিহ হবে কি?
নিবেদন: মুহাঃ আবদুল্লাহ আল মামুন (কুমিল্লা)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিকোণ থেকে ওয়াকফকারী ব্যক্তি স্থায়ী কোনো খাতে ওয়াকফ করলে কিংবা সাময়িক কোনো খাতে ওয়াকফ করে পরবর্তী সময়ে স্থায়ী খাত নির্ধারণ করলে তাঁর ওয়াকফ সহিহ গণ্য হয়। অন্যথায় তা সহিহ হয় না।
অতএব, প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে ওয়াকফকৃত খাতটি স্থায়ী হওয়ায় তাঁর ওয়াকফ সহিহ বলে গণ্য হবে। আর সেখানে মুসলমানের সংখ্যা হাতে গোনা কয়েকজন হলেও ওয়াকফ সহিহ হওয়ার ক্ষেত্রে তা কোনো প্রতিবন্ধক হবে না। কারণ, ফকির-মিসকিন এমন একটি খাত, যা কখনো নিঃশেষ হওয়ার নয়।
তথ্যসূত্র: মুহিত বুরহানি, ৮/৪৯২, মাজলিসে ইসলামী ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৮/২১, ফারুকিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল