আমাদের এলাকায় একটি ঈদগাহ মাঠ রয়েছে। সেখানে আসরের নামাজের পর মাদ্রাসার ছাত্ররা ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলে। তাদের নিষেধ করা হলে তারা বলে, এটি যেহেতু ওয়াকফকৃত ঈদগাহ মাঠ, তাই সেখানে খেলাধুলা করা ঠিক নয়, এ কথা সঠিক নয়; বরং তারা ব্যায়ামের উদ্দেশ্যে খেলে। আর ভালো উদ্দেশ্যে খেলাধুলা করলে তা জায়েজ। জানার বিষয় হলো, ওয়াকফকৃত ঈদগাহ মাঠে খেলাধুলা করা বৈধ কি না? খেলাধুলার ক্ষেত্রে ভালো ও মন্দ উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য আছে কি?
নিবেদন: মুহাঃ জুবায়ের আহমদ (ফেনী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে ঈদগাহের সম্মান সর্বাবস্থায় রক্ষা করা আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ঈদগাহের সম্মান অক্ষুণ্ণ রেখে সেখানে খেলাধুলা করা থেকে বিরত থাকা উচিত। এ ক্ষেত্রে ভালো ও মন্দ উদ্দেশ্যের মধ্যেও কোনো পার্থক্য নেই।
তথ্যসূত্র: আল-ওয়ালওয়ালিজিয়া, ৩/৮৭ ফাতাওয়ায়ে কাজী খান, ৩/২০৩, যাকারিয়া হক্কানিয়া, ৫/১৫০
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল