তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকারি একটি পতিত জায়গায় আমরা মসজিদ নির্মাণ করি। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর নতুন সরকার সেখানে একটি এতিমখানা নির্মাণ করতে চায়। আমাদের বাধা সত্ত্বেও তারা মসজিদটি ভেঙে এতিমখানা নির্মাণ করে ফেলে। জানার বিষয় হলো, এভাবে এতিমখানা নির্মাণ করা সহিহ হয়েছে কি?
নিবেদন: মুহাঃ নাসির উদ্দিন (রাজশাহী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে ওয়াকফ সহিহ হওয়ার পূর্বশর্ত হলো, সংশ্লিষ্ট বস্তুর ওপর ওয়াকফকারীর মালিকানা প্রতিষ্ঠিত থাকা। অন্যথায় ওয়াকফ সহিহ হয় না। আর এ ধরনের জমিতে প্রতিষ্ঠিত মসজিদও শরয়ি মসজিদ হিসেবে গণ্য হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা যেহেতু ওই জায়গার মালিক ছিলেন না, তাই সেখানে মসজিদ নির্মাণ শরয়ি দৃষ্টিতে সহিহ হয়নি। ফলে সেটি শরয়ি মসজিদ হিসেবেও গণ্য হবে না। বিধায় সরকারের জন্য ওই স্থাপনা ভেঙে এতিমখানা নির্মাণ করা সহিহ হয়েছে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ না ভাঙাই উচিত ছিল।
তথ্যসূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/৩৪৮, যাকারিয়া রদ্দুল মুহতার (শামী), ৬/৫২৩, যাকারিয়া হক্কানিয়া, ৫/৯৪
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল