মুহতারাম! সোহানা পারভিন জনাব দিপু সাহেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত ছিল না। কিন্তু বাবা-মা জোর করে বিবাহের ব্যবস্থা করে। এমতাবস্থায় সোহানা পারভিনের কাছে স্বাক্ষর গ্রহণের জন্য কাবিননামা আনা হলে সে প্রথমে স্বাক্ষর করতে রাজী হয়নি। পরে লজ্জার কারণে এবং তার একজন বান্ধবির পীড়াপীড়ির কারণে বাধ্য হয়ে স্বাক্ষর করেন। জানার বিষয় হলো; দিপু সহেরের সাথে কি তার বিবাহ সহীহ হবে? বিবাহের ক্ষেত্রে কাবিননামার গ্রহণযোগ্যতা কতটুক?

 

নিবেদক: নাজমুস সাকিব

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিকোণে সাবালিকা মেয়েকে তার মতের বিরুদ্ধে অভিভাবকগণ বিবাহ দিলে তার অনুমতির উপর মাওকুফ থাকে। সুতরাং প্রশ্নোক্ত সুরতে সোহানা পারভীনকে বাবা-মা জোরপূর্বক বিবাহ দেওয়ায় তাৎক্ষণিক তার উক্ত বিবাহ সংঘটিত হয় নি। তবে পরবর্তিতে যে কোন ভাবে সোহানার সম্মতি প্রকাশ পেলে তা সহীহ হয়ে যাবে।

উল্লেখ: সোহানা পারভীনের কাবিননামায় দস্তখত করা তার সম্মতির প্রমাণ বহন করে।

সূত্র- মুখতাসারুল কুদুরী ৪৭৩ বুশরা, কানজুদ দাকায়েক ১/২০০ ইদারাতুল কুরআন, শরহুল আইনি ১/২০০ ইদারাতুল কুরআন।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল