মুহতারাম! ঢাকা কুড়াতলী এলাকায় এক মহিলা এক হুজুরকে ধরে বলে উনি আমার স্বামী- এতো দিন আমায় রাগ করে বাড়ি রেখে আসছে। লোক জমা হওয়ার কারণে নিজ সম্মানের প্রতি লক্ষ করে হুজুর বলেন; আচ্ছা ঠিক আছে। এরপর তারা এক সাথে থাকতে থাকে? জানার বিষয় হল: এই অবস্থায় উক্ত হুজুরের করনীয় কী ছিল? এবং তাদের বিয়ে কী হয়ে গেছে শুধু'আচ্ছা ঠিক আছে" বলার কারণে দলীল সহ জনাবেন।
নিবেদক: আবদুল্লাহ মামুন (মোমেন শাহী)
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে অতীত বিবাহ বন্ধনের মিথ্যা স্বীকারোক্তির মাধ্যমে বিবাহ সংঘটিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত মহিলা জনৈক হজুরকে ধরে উনি আমার স্বামী' বলার পর হুজুর ঠিক আছে বলার দ্বারা তাদের মাঝে বিবাহ সংঘটিত হবে না। তাই অনতিবিলম্বে পৃথক হয়ে যাওয়া আবশ্যক। হুজুরের জন্য করণীয় ছিল, কোন বিচারকের মাধ্যমে বিষয়টি সমাধান করে নেওয়া।
সূত্র: ফিকহে হানাফী (২/১২, সারুল কলম), বাহরুর রায়েক (৩/১৪৮, যাকারিয়া), মাজমাউল আনহুর (১/৪৭০ মানার),
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল