এক ব্যক্তি কিছু জায়গা এভাবে ওয়াকফ করেন যে, ওই জায়গা থেকে যে আয় হবে, তা তাঁদের এলাকার একটি মসজিদের জন্য ব্যয় করা হবে। পরবর্তীতে এলাকাবাসী ওই জায়গায় আরেকটি মসজিদ নির্মাণ করতে চান। জানার বিষয় হলো, সেখানে নতুন মসজিদ নির্মাণ করা যাবে কি?
নিবেদন: মুহাঃ আবদুল্লাহ আল মামুন (কুমিল্লা)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিকোণ থেকে কোনো জায়গা নির্দিষ্ট খাতে ওয়াকফ করার পর সাধারণত তা পরিবর্তন করা যায় না।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি যেহেতু তাঁর জায়গাটি নির্দিষ্ট একটি মসজিদের জন্য ওয়াকফ করেছেন, অর্থাৎ ওই জায়গার আয় দ্বারা নির্দিষ্ট মসজিদটি পরিচালিত হবে, তাই এলাকাবাসীর জন্য সেখানে অন্য একটি মসজিদ নির্মাণ করা জায়েজ হবে না।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার (শামী), ৬/৫২৭, যাকারিয়া ফিকহে হানাফি, ২/৩৭০, দারুল কলম ইসলাম কা নেযামে আওকাফ, ৩৯৮
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল