মুহতারাম! আমাদের গ্রামের জনাব সাহেদ আহমদ বিবাহ করে বিদেশ চলে যান। বিদেশ যাওয়ার পর উনার সাথে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এভাবে তিন বছর যাবার পর পরিবারের লোকেরা মনে করে তিনি মারা গেছেন। তাই উনার স্ত্রীকে ছোট ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দেন। এভাবে এক বছর যাবার পর হঠাৎ করে সাহেদ বাড়িতে ফিরে আসেন এবং বলেন তিনি এখনো মারা যাননি। জানার বিষয় হলো; এমতাবস্থায় তাদের করণীয় কি? এবং সাহেদ সাহেবের ছোট ভাইয়ের বিবাহ সহিহ হয়েছে কিনা? বিস্তারিত জানাবেন।
নিবেদক: আব্দুল্লাহ আশরাফ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে নিখোঁজ ব্যক্তির মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হলে কিংবা আদালত শরয়ী পঞ্চায়েত কর্তৃক বিশেষ প্রক্রিয়া অবলম্বন পূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। এতদভিন্ন শুধুই নৈরাস্যতার উপর ভিত্তি করে স্ত্রী অন্যত্রে বিবাহ বসার কোন সুযোগ নেই। বরং এমতাবস্থায় সে নিখোঁজ ব্যক্তির স্ত্রী হিসেবেই বহাল থাকবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আলোচ্য শরয়ী প্রক্রিয়া অনুসরণ পূর্বক বিয়ে বিচ্ছেদ না করায় শাহেদ আহমেদের সাথে তার বৈবাহিক সম্পর্ক বহাল আছে। এমতাবস্থায় তার দ্বিতীয় বিবাহ সহি হয়নি। তাই তাকে শাহেদের কাছেই ফেরত যেতে হবে বটে, তবে দ্বিতীয় স্বামীর ইদ্দত পালন করা পর্যন্ত শাহেদের সাথে তার সহবাস করা জায়েজ নেই।
রেফারেন্স: (বাহরুর রায়েক ৫/২৭৬ জাকারিয়া, হিন্দিয়া২/৩০৬ জাকারিয়া, ফতোর সিরাজিয়া পৃ:৩৪৭ মাকতাবাতুল ইত্তেহাদ)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল