মুহতারাম! মাদ্রাসায় ফোন ব্যবহার করা নিষেধ। একদিন ওস্তাদগণ ফোন চেক করতে এসে ছাত্রদের থেকে শপথ নেন যে, তোমরা বলো "আমাদের কাছে ফোন থাকলে বিবাহ করলেই তালাক"। এখন জানার বিষয় হলো; অনেকের কাছে ফোন থাকা সত্ত্বেও তারা শপথ করেছে। এখন তালাক হওয়া ছাড়া বিবাহ করার কোন সুযোগ আছে কিনা? জানালে উপকৃত হবো।

 

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন মাগুরা

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের দৃষ্টিতে 'বিবাহ করলেই তালাক' এ ধরনের শব্দে শপথ করত উক্ত শপথ প্রথম বিয়ের সঙ্গে সম্পৃক্ত হয়। ফলে প্রথম বিয়ে করার সাথে সাথে স্ত্রীর উপর এক তালাকে রাজয়ী পতিত হয়ে যাবে। সেক্ষেত্রে ইদ্দত এর ভিতরে স্ত্রীকে রুজু করে নিলে বিবাহ পুনর্বহাল হয়ে যাবে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে যারা উক্ত বাক্যে শপথ করেছে তারা প্রথম বিবাহ করার সাথে সাথেই স্ত্রীর উপর এক তালাকে রাজয়ী পতিত হয়ে যাবে। অতঃপর ইদ্দতের ভিতরে স্ত্রীকে রুজু করে নিলে বিয়ে পুনর্বহাল হয়ে যাবে। অবশ্য পরবর্তীতে স্বামী আর দুই তালাকের মালিক থাকবে।

রেফারেন্স: (মুখতাছারুল বেকায়া১/৪০১ দারুল কুরুব, বিজ্ঞনাতুল ফিকহ পৃ১১৯ গফুরিয়া, মূলভাকাল আবছর ২/৫৯

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল