মুহতারাম! শফিক সাহেব বিয়ের সময় একজন সাক্ষী বর-কনে উভয়ের ইজাব ও কবুল শুনতে পান আর আরেক সাক্ষি বধির হওয়ার কারণে শুনতে পারে নাই। তবে অনুমান করে বুঝিয়েছে যে এখানে বিবাহ সম্পন্ন হয়েছে। জানার বিষয় হল; উক্ত সুরতে রফিক সাহেবের বিবাহ সহি হয়েছে কিনা?
নিবেদক: সালমান সিদ্দিক
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে বিবাহ সহিহ হওয়ার জন্য সাক্ষীদ্বয় একই মজলিসে ইজাব ও কবুল নিজ কানে শোনা আবশ্যক। অন্যথায় বিবাহ সহিহ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে শফিক সাহেবের বিয়ের সময় একজন সাক্ষী ববির হওয়ার কারণে ইজাব ও কবুল শুনতে না পাওয়ায় তার বিবাহ সহি হয়নি।
রেফারেন্স: (আদবাহরুর রায়েক৩/১৫৬যাকারিয়া, রদ্দুল মুহতার ৬/৬৯ আযহার, কিতাবুন নাওয়াযিদ ৩১৬১ দারুল আইমান)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল