মুতারাম! ফয়সাল সাহেব কানাডায় থাকেন। কিন্তু করোনার পরিস্থিতির কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। আর অপরদিকে তার বিয়ের নির্ধারিত তারিখও চলে আসে। তাই ভিডিও কলের মাধ্যমে ফয়সাল সাহেরের বিবাহ সম্পন্ন হয়। জানার বিষয় হলো; ভিডিও কলে সাক্ষী রেখে বিবাহ করলে বিবাহ সহীহ হবে, নাকি নবায়ন করতে হবে?

 

নিবেদক: আবু বাসীর

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়ামতে বিবাহ সংঘটিত হওয়ার জন্য সাক্ষীগনের উপস্থিতিতে উভয় পক্ষের ইজাব-কবুল সম্পন্ন হওয়া শর্ত। আর এ ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনস্তাবে উভয়পক্ষ ও সাক্ষীদের উপস্থিতি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়াও আবশ্যক। বিধায় নিরবিচ্ছিন্ন জিডিওকল বা লাইভ ভিডিওতে যুক্ত হয়ে সাক্ষীদের উপস্থিতিতে উভয়পক্ষের ইজাব-কবুল সম্পন্ন হলেও বিবাহ সহীহ হয়ে যাবে। তবে কোন প্রকার ছলচাতুরী বা সন্দেহের সম্ভাবনা থাকলে বর/ কনের অবস্থান স্থলে ওকীল নিয়োগের মাধ্যমে বিবাহ করাই সতর্কতা নিরাপদ পদক্ষেপ বলে বিবেচিত হবে।

রেফারেন্স: (কানযুদ দাকায়েক ১/৩০৪-৩৩৫, বুশরা বাদায়িউসসানায়ে ২/৩৪৪ দারুল কুতুব আল মুহীতুল বুরহানী ৪/৩৬ ইদারাকুল কুরআান।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল