মুহতারাম! আমাদের দেশে বাহিরের দেশ থেকে অনেক মেয়েরা প্রেমের টানে চলে আসে যারা অনেকেই অমুসলিম আবার অনেকে খ্রিস্টান, যারা আহলে কিতাব দাবিদার। জানার বিষয় হল; মুসলিমের জন্য স্বাভাবিকভাবে অমুসলিম বিবাহ করা তাদের সাথে ঘর সংসার করা শরীয়ত সম্মত কি? এবং এক্ষেত্রে আহলে কিতাব ও অন্যান্য অমুসলিমদের মাঝে পার্থক্য আছে কি?

 

নিবেদক: আতাউল্লাহ আশরাফ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে প্রকৃত আহলে কিতাব ব্যতীত কোন অমুসলিম মেয়ের সাথে মুসলমান ছেলের বিবাহ জায়েজ নেই। অনুরূপ যারা সত্যিকারার্থে ধর্মে বিশ্বাসী নয় কিন্তু জাতীয় পরিচয়ে শুধু নামে মাত্র আহলে কিতাব দাবি করে তাদেরও একই বিধান। অবশ্য প্রকৃতার্থে আহলে কিতাব মেয়েকে শরীয়তে বিয়ে করা বৈধ বটে, তবে সার্বিক বিবেচনায় ফুকাহায়ে কেরাম এমন মেয়েকেও বিয়ে করতে অনুৎসাহিত করেন।

সুতরাং আলোচ্য নীতি অনুযায়ী অমুসলিম রমণীকে বিয়ে করার বিধান নির্ণিত হবে।

রেফারেন্স: (আল মুখতার লিলি ফরোয়া গৃ:৩৩৭ দারুস সিরাজ, বাদয়ে২/৫৫২ জাকারিয়া, হেদায়া ৩/১৬ বুশরা।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল