মুহতারাম! কুরআনে আহলে কিতাবীদের বিবাহের অনুমতি দিয়েছে, সেই ধোহাই দিয়ে অনেকে ইহুদি মেয়েদের বিয়ে করছে। জানার বিষয় হল; বর্তমানে ইহুদি মেয়েদেরকে আহলে কিতাব হিসেবে বিয়ে করলে তা বৈধ হবে কি? ইল্লাতসহ জানাবেন।
নিবেদক: মুহা, মুহিবুল্লাহ (ভোলা)
الجواب بملهم الصدق والصواب
পরিভাষায় আহলে কিতাব বলা হয় পূর্ববর্তী কোন নবী এবং আসমানী কিতাবের উপর বিশ্বাস স্থাপনকারীকে। আর শরীয়া মতে মুসলমানদের আহলে কিতাব নারীদেরকে বিয়ে করা বৈধ। অতএব বর্তমানেও যদি প্রকৃত আহলে কিতাব পাওয়া যায় তাদেরকে বিয়ে করা বৈধ। তবে অভিজ্ঞ উলামায়ে কেরামের মতানুযায়ী ইসলামি আকীদা বিশ্বাস হেফাজত এবং সন্তান-সন্ততিকে বিজাতীয় ধর্মীয় চেতনা এবং তাদের সভ্যতা সংস্কৃতির প্রভাব থেকে রক্ষা করার স্বার্থে এরূপ আহলে কিতাবীদের বিয়ে না করাই উত্তম।
উপরন্ত বর্তমানে প্রকৃত আহলে কিতাবের সংখ্যা খুবই কম। বরং পরিচয়ে আহলে কিতাব বটে কিন্তু চিন্তা-চেতনায় ও আকীদা বিশ্বাসে বস্তুবাদী ও নাস্তিক। তাই কোরআনের দোহাই দিয়ে বর্তমানের আহলে কিতাব নারীদেরকে বিয়ে করার ক্ষেত্রে অত্যধিক সতর্কতা অবলম্বন করা জরুরী।
রেফারেন্স: (সূরা মায়েল ও ফিকহী মাকালাত ৩/২৪১ যমযম বুকডিপো উমদাতুর রেআয়া ৩/৪৫-৪৬ দারুল কুস্তুব)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল