মুহতারাম! আমাদের এলাকার জনাব বাবুল সাহেবের অসুস্থতার সুযোগ নিয়ে জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে পালিয়ে নিয়ে যায়। পরে এ অবস্থায় সে স্থানীয় কাজী অফিসে ভুয়া পরিচয় দিয়ে বিয়ে পাকাপোক্ত করে। এবং কিছুদিনের মধ্যে অসুস্থ বাবুল সাহেবও মারা যান। জানার বিষয় হলো;  তাদের এ বিবাহ সঠিক কিনা? এবং শরয়ী কাজীর অনুপস্থিতিতে তাদের জন্য করণীয় কি? জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক: আবুল কাসিম

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের দৃষ্টিতে কোন নারী কারো বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাবস্থায় অন্যত্রে বিবাহে আবদ্ধ হওয়া বৈধ নয়। এতে উক্ত বিবাহ সংঘটিতই হয়না।

সুতরাং বাবুল সাহেবের সাথে বিবাহ বিচ্ছেদ ব্যতীত তার স্ত্রীর অন্যত্রে বিবাহ করায় দ্বিতীয় বিবাহ সহীহ হয়নি। বরং দুজনই কঠিন গুনাহগার হবে। এমতাবস্থায় উভয়ের দ্রুত পৃথক হয়ে যাওয়া আবশ্যক! আর কোন এলাকায় কাজী না থাকলে রাষ্ট্র স্বীকৃত উলামাদের সমন্বয়ে গঠিত পঞ্চায়াতের মাধ্যমে কাজীর কাজ আঞ্জাম দিবে।

রেফারেন্স: (বাসদায়ে ৩/৪১৫. দ. ত্ব.ই. কসুরি ২/১১১, হক্কানিয়া, ফতোয়ায়ে তাতার খানিয়া ৪/৬৬. জাকারিয়)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল