মুহতারাম! মোসা. রহিমা খাতুনের স্বামী পাঁচ বছর নিখোঁজ থাকায় রহিমার পিতা তাকে দ্বিতীয় বিবাহ দেয়। বিবাহের এক বছর পর প্রথম স্বামী ফিরে আসে। জানার বিষয় হলো; এখন রহিমা খাতুনের করণীয় কী?
নিবেদক: মাহমুদ বিন কাসেম
الجواب بملهم الصدق والصواب
হানাফি মাযহাব অনুযায় নিখোঁজ স্বামীর মৃত্যু নিশ্চিত না হলে কিংবা আদালতের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া অবলম্বন পূর্বক বিবাহ বিচ্ছেদ ব্যতীত অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়। এতে পরবর্তী বিবাহটি শুদ্ধ হয় না; বরং পূর্বের স্বামীর সাথেই মহিলার বিয়ে বহাল থাকে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আদালত কিংবা শরয়ী পঞ্চায়েত কর্তৃক বিশেষ প্রক্রিয়া অবলম্বনপূর্বক পূর্বের বিয়ে বিচ্ছেদ ব্যতীত উক্ত দ্বিতীয় বিয়ে সংগঠন করে থাকলে দ্বিতীয় বিবাহ সহীহ হয়নি। প্রথম স্বামীর সাথেই তার বিয়ে বহাল আছে। তাই সে প্রথম স্বামীর কাছে বিবাহ নবায়ন করা ব্যতীত ফিরে আসবে। অবশ্য স্বামী স্ত্রীর সূলভ মেলামেশা করার জন্য ইদ্দত পালন করা উচিত।
রেফারেন্স: (তাবইনুল হাকায়েক ৪/২৪২, আকারিয়া, ফুতয়ায়ে হিন্দিয়া ২/৩০৯, জাকারিয়া, আহসানুল ফতোয়া ৫/৬২০. বাকারিয়া
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল