জনাব জামাল মিয়া ২ মাস পর ওলিমা করবে বলে, বিবাহের সময় মৌখিকভাবে ইজাব-কবুল না বলে শুধু বিবাহের রেজিস্টারের পাতা পূরণ করে সাইন করেন এবং তার স্ত্রী ও তাই করেন। সাক্ষিদ্বয়ও তাতে স্বাক্ষর করেন। অতঃপর দুমাস পর ওলিমার অনুষ্ঠান করে সংসার শুরু করেন।জানার বিষয় হলো;শুধু রেজিষ্টারের পাতা পূরণ করে সাইন করলে কি বিবাহ শুদ্ধ হয়। দলিল সহ বিস্তারিত জানাবেন।
নিবেদক: মো: মুসলেহ উদ্দীন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে কথা বলতে সক্ষম এমন ব্যক্তির বিয়ে সংগঠিত হওয়ার জন্য সাক্ষীদের উপস্থিতিতে মৌখিকভাবে ইজাব কবুল না করে শুধু লিখিত ইজাব-কবুলের মাধ্যমে বিবাহ সংঘটিত হয় হয় না।
সুতরাং বাকশক্তি সম্পন্ন জামাল মিয়া মৌখিক ইজাব কবুল না করে শুধু রেজিষ্টারী খাতার পাতা পূরণ করে সাইন করায় উক্ত বিবাহ শরিয়া আইনে সহিহ হয়নি।
রেফারেন্স: (তুফাতুল ফুকামা-পৃষ্ঠা, ২৭৪ মারুফিয়া, মুলতাকাল আবছর ১/৪৬৬. মাদার, শার্টী ৪/৭৭. আকবার)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল