মুহতারাম! ফাতেমা একজন দ্বীনদার মেয়ে। সে বিবাহের সময় সেচ্ছায় অল্প কিছু মহরের উপর রাজি হয়ে যায়, যার মূল্য দশ দেরহামের চেয়ে কম ছিলো। জনার বিষয় হলো; স্বেচ্ছায় দশ দেরহামের চেয়ে কম মহর ধরলে সেটাই নির্ধারিত হবে? নাকি দশ দেরহামই নির্ধারিত হবে। অন্যথায় এক্ষেত্রে মহর কত হবে?

 

নিবেদক: মুহা শাহাদাত হসাইন

 

الجواب بملهم الصدق والصواب

 

হানাফি মাযহাব মতে শরীয়ত কর্তৃক মহরের নূন্যতম পরিমান নির্ধারিত। আর তা হলো, ১০ দিরহাম বা তার সমমূল্য। যদি উক্ত নূন্যতম পরিমানের চেয়ে কম মহর নির্ধারণপূর্বক আকদ করে- তাতেও হানাফী মাযহাবের গ্রহণযোগ্য মতানুসারে দশ দিরহাম পরিমান নির্ধারিত হয়ে যায়।

সুতরাং ফাতমা স্বেচ্ছায় মহর দশ দিরহামের কমে রাজি হলেও দশ দিরহামই অবধারিত হবে। অবশ্য পরবর্তীতে স্ত্রী মাফ করে দিলে তা ভিন্ন কথা।

রেফারেন্স: (বেদায়াতুল মুবতাদি (৩/৩০৬, জাকারিয়া) হেলায়া (৩/৩০-৬. জাকারিয়া) ফতোয়ায়ে কাসেমিয়া (১৩/৬৫৩. আশরাফিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল