মুহতারামঃ আমি উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় এসেছি। এখানে অবস্থানকালে স্বামীর সঙ্গে দাম্পত্য মিলনে লিপ্ত হতে পারব কি?

নিবেদক: মাওঃ আবুল কাসেম, নোয়াখালী


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


উমরা পালনের সফরে ইহরাম গ্রহণের আগে স্বামী-স্ত্রীর সহবাসে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে ইহরাম গ্রহণের পর উমরার নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করে হালাল হওয়া পর্যন্ত সহবাস থেকে বিরত থাকতে হবে।

  • ইহরাম গ্রহণের পূর্বে সহবাস: উমরার নিয়তে ইহরাম বাঁধার আগেই স্বামী-স্ত্রীর মধ্যে সহবাস হলে তা সম্পূর্ণ বৈধ। এ কারণে কোনো দম বা কোরবানি দিতে হবে না।
  • ইহরাম গ্রহণের পর চার চক্কর তাওয়াফ পূর্ণ হওয়ার আগে সহবাস: এ অবস্থায় সহবাস করলে উমরা ফাসেদ হয়ে যাবে। তবে উমরার বাকি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং এর কাফফারা হিসেবে একটি দম আদায় করতে হবে। পরবর্তী সময়ে ওই উমরার কাজাও আদায় করতে হবে।
  • তাওয়াফের চার চক্কর সম্পন্ন হওয়ার পর সহবাস: এ পর্যায়ে সহবাসের কারণে উমরা ফাসেদ হবে না। তবে এর জন্য একটি দম আদায় করতে হবে।
  • উমরার সব কার্যক্রম শেষে সহবাস: তাওয়াফ, সাঈ ও হলক সম্পন্ন করে ইহরাম থেকে হালাল হয়ে যাওয়ার পর স্বামী-স্ত্রীর সহবাসে কোনো বাধা নেই।

তথ্যসূত্র: তাওয়া শামি, কিতাবুল হজ, বাবুল জিনায়াতি ফিল হজ, ২/৫৬০, মুদ্রণ: সাঈদ। তাওয়া হিন্দিয়া, কিতাবুল মানাসিক, আল-বাবুস সালিসু ফিল ইহরাম, ১/২২২, মুদ্রণ: দারুল ফিকর।


উত্তরপ্রদানে:

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল