মুহতারাম! আমি দ্বিতীয় বিবাহ করতে চাই। অথচ বর্তমান আইন আছে যে, প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে ও উপজেলা কাউন্সিলর থেকে অনুমদন সনদ গ্রহণ করতে হবে। অন্যথায় দ্বিতীয় বিবাহের অনুমতি নেই। আমার জানার বিষয় হলো, আমার জন্য কি দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে উক্ত আইন মানা জরুরি? আমার দ্বিতীয় বিবাহ করার শরয়ী ব্যবস্থা কি? বিস্তারীত জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক: আব্দুল্লাহ নোমান ফয়সাল

 

الجواب بملهم الصدق والصواب

 

শরিয়তের দৃষ্টিতে মৌলিকভাবে একাধিক বিবাহের ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ সহীহ হওয়ার জন্য প্রথম স্ত্রীর অনুমতি কিংবা কাউন্সিলরের অনুমোদন গ্রহণ করা আবশ্যক নয়।

সুতরাং সামর্থ্য ও যাবতীয় শর্ত সাপেক্ষে মৌলিকভাবে আপনার দ্বিতীয় বিবাহের জন্য প্রথম স্ত্রীর অনুমতি কিংবা কাউন্সিলরের অনুমোদন গ্রহণের আইন মান্য করা জরুরি নয় বটে, তবে রাষ্ট্রীয় আইন অমান্য করার ক্ষেত্রে বিবাহ পরবর্তী সম্ভাব্য ক্ষতি, সমস্যা ও হয়রানি এড়ানোর লক্ষ্যে উক্ত প্রক্রিয়া অনুসরণ করে দ্বিতীয় বিবাহ সম্পন্ন করতে শরীয়তে কোনো বাধা নেই।

রেফারেন্স: (আল বাহরুর রায়েক ৩/১৮৬- যাকারিয়া, আল মুহিতুল বুরহানী ৪/১০৮- ইদারাতুল কুরআন, হিন্দিয়া ১/৩৪৩- যাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল