জনাব রাকিব সাহেব তার ভাইয়ের মেয়েকে জোর করে এক ছেলের সাথে বিবাহ দেন। মেয়ে কিছুতেই রাজি হয় না, মেয়ের বাবা জানতে পেরে একটু মনক্ষুন্ন হন। কিন্তু মেয়ের চাচা তার পিতাকে বুঝালে পিতা রাজি হয়। কিন্তু মেয়ে এই বিবাহ মেনে নেয় না কিছুদিন পর মেয়ের বড় ভাই মেয়েকে বুঝালে মেয়ে ওই ছেলের সাথে ঘর করা শুরু করে। জানার বিষয় হল; তাদের এই বিবাহ সহীহ হয়েছে কি না?

 

নিবেদক: মোহাম্মদ রিফাত হোসাইন

 

الجواب بملهم الصدق والصواب

 

শরিয়া মতে বিবাহের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কা মেয়ের সম্মতি নেওয়া আবশ্যক, সম্মতি ছাড়া বিবাহ দিলে তা মেয়ের সম্মতির উপর মওকুফ থাকবে। সম্মতি দিলে বিবাহ সহিহ হয়ে, অনাথায় নয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে মেয়েকে জোর করে বিবাহ দেয়ার ক্ষেত্রে মেয়ে যদি নিজে মুখে কবুল না বলে থাকে, বা যে কোনোভাবে সম্মতি না দিয়ে থাকে, তাহলে উক্ত বিবাহ সহীহ হয়নি। পরবর্তীতে বড় ভাইয়ের বুঝানোর ফলে উক্ত ছেলের সাথে ঘর করা শুরু করলেও উক্ত বিবাহ সহিহ হবে না। এবং ওই ছেলের সাথে ঘর করাও বৈধ হবে না। হ্যাঁ যদি জোরপূর্বক বিবাহ দেয়ার ক্ষেত্রে যে কোন ভাবে সম্মতি দিয়ে দেয় বা বিবাহের খবর শুনে চুপ থাকে পরবর্তীতে ভাইয়ের বোঝানোর ফলে ঘর করা শুরু করে, তাহলে সহীহ হবে।

রেফারেন্স: (তিরমিজি শরীফ হা:১১০৯, বাদায়েউস সানায়ে ২/৫০৫ যাকারিয়া, আল ফিকহুল হানার্থী ২/৬২ দারুল কলম)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল