হিন্দু নারীর সাথে প্রেম করে মুসলমান বানিয়ে বিয়ে করার হুকুম কি? মসজিদের এক ইমাম সাহেব বলেছেন হিন্দু নারীকে এইভাবে বিয়ে করতে পারলে নাকি দুই সওয়াব। এক হলো মুসলমান বানানোর, আরেক হল বিবাহের। জানার বিষয় হল; এভাবে বিয়ে করা শরীয়তের হুকুম কি এবং উক্ত ইমাম সাহেবের কথা কি সঠিক হয়েছে?
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মোমেনশাহী)
الجواب بملهم الصدق والصواب
শরিয়া মতে কোন অমুসলিম নারীকে মুসলমান বানিয়ে বিবাহ করলে বিবাহ সহিহ হয়ে যায় এবং উক্ত ব্যক্তি মুসলমান বানানোর ও বিবাহ করার সওয়াব পাবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে প্রেম করা যদিও অবৈধ ও গুনাহের কাজ। তদুপরি প্রেম করে হিন্দু নারীকে মুসলমান বানিয়ে বিবাহ করার কারণে উক্ত ব্যক্তি মুসলমান বানানোর ও বিবাহ করার সওয়াব পাবে। অবশ্য তাদের অবৈধ প্রেমের জন্য তাওবা ইস্তেগফার করা আবশ্যক।
রেফারেন্স: (মিরকাতুল মাফাতিহ ১/১৪৮ আশরাফিয়া, মুখতাসারুল কুদুরী ৭১৮ বুশরা, আদ্দুররুল মোখতার ৬/৩৬৫ আজহার।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল