নাইমা নামক একজন বালিকা, পরিবার, স্কুল, কলেজ, ভার্সিটি, কর্মক্ষেত্র মিডিয়ায় নারীর স্বাধীনতা অবাধ অধিকারের কথা শুনতে শুনতে এ পর্যন্ত 'নারীর মর্যাদায় ইসলামের ভূমিকা" এই সুন্দর আওয়াজ সারা জীবনে তার নিকট পৌঁছেনি। অনেক পরে পৌছলে শতগুনে আফসোস তার বেড়ে যায়। কারণ কয়েকদিন আগে পরিবারের অজান্তে একজনের সাথে তার বিবাহ হয়েছে। নাইমার বাবা তাতে রাজি নয়। তার বাবা চাচ্ছে বিবাহ ভঙ্গ করতে। জানার বিষয় হলো; শরীয়ত এ ব্যাপারে কি হুকুম দেয়? বাবার কাজটি কেমন? জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক: মাহাদী হাসান

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়া আইনে প্রাপ্তবয়স্ক নারী অভিভাবকের অনুমতি ব্যতীত সম্পাদিত বিবাহ সহিহ হওয়ার জন্য ছেলে তার কুফুভুক্ত হওয়া শর্ত। অন্যথায় বিবাহ সহিহ হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে নাইমা তার কুফুভুক্ত কোন ছেলের সাথে বিবাহ করে থাকলে সে ক্ষেত্রে উক্ত বিবাহ সহিহ হয়েছে। এমতাবস্থায় তার বাবার জন্য উক্ত বিবাহকে ভঙ্গ করার কোন অবকাশ নেই। অবশ্য ছেলে তার কুফু বহির্ভূত হয়ে থাকলে বিজ্ঞ ফোকাহায়ে কেরামের একাংশের মত অনুযায়ী উক্ত বিবাহ সহিহ হবে না। সে ক্ষেত্রে নাইমার জন্য এ অবস্থায় সংসার করা বৈধ হবে না।

রেফারেন্স: (বাদায়েউস সানায়ে ১/৫৮৮- জাকারিয়া, হিন্দিয়া ১/৩৫৮- যাকারিয়া, ফাতহুল কাদীর ৩/২৪৬- যাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল