মুহতারাম! জনাব রনি সাহেবের সাথে একটা মেয়ের বিবাহের কথা পাকাপাকি হয়। এরপর নির্দিষ্ট একটি দিনে তারা উভয়ে কাবিননামায় স্বাক্ষর করেন। তখন অনেক মানুষ উপস্থিত ছিল। কিন্তু তাদের মাঝে মৌখিক কোনো ইজাব কবুল হয়নি। বরং কোরবানির পরে অনুষ্ঠান করে মৌখিক হিজাব কবুল হবে বলে সিদ্ধান্ত হয়। জানার বিষয় হলো; স্বাক্ষরের পর থেকেই কি তারা পরস্পর স্বামী-স্ত্রী হিসেবে গণ্য হয়ে গেছে? এরপর থেকে তারা পরস্পর ফোনে কথা বলার হুকুম কি?

 

নিবেদক: মোঃ নাজমুস সাকিব

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের দৃষ্টিতে বিবাহ সংঘটিত হওয়ার জন্য শরীয়ত সম্মত সাক্ষীর উপস্থিতিতে বর-কনে কিংবা তাদের পক্ষের উকিল কর্তৃক মৌখিক ইজাব কবুল করা শর্ত। এক্ষেত্রে মৌখিক ইজাব কবুল ছাড়া বাকসম্পন্ন উপস্থিত বর কনের লিখা বা স্বাক্ষরের দ্বারা বিবাহ সংঘটিত হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে মৌখিক ইজাব কবুল করা ব্যতীত শুধুমাত্র কাবিননামায় স্বাক্ষর করার দ্বারা তাদের মাঝে বিবাহ সংঘটিত হয়নি। বিধায় এ ক্ষেত্রে তারা পরস্পর স্বামী-স্ত্রী হিসাবে গণ্য হবে না। এবং গায়রে মাহরাম হওয়ায় তাদের পরস্পরে ফেতনার সম্ভাবনাহীন অবস্থায় কথা বলা বৈধ হলেও সমীচিন নয়।

রেফারেন্স: (উমদাত্তর রিয়ায়া ৩/৭- দারুল কুতুবিদ ইলমিংগ্রহ, বালয়েউস সানায়ে ২/৪৯০-যাকারিয়া, আল বাহরুর রায়েক ৩/১৪৪- যাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল