মুহতারাম! জনাব আকরাম সাহেব ভুলবশত জাঙ্গিয়া পরা অবস্থায় ইহরাম বেঁধে তাওয়াফ-সাঈ করেছেন। ইস্তিঞ্জার সময় খেয়াল হলো, এটি পরা অবস্থায় তিনি তাওয়াফ-সাঈ করেছেন। সুতরাং জানার বিষয় হলো, এখন আকরাম সাহেবের করণীয় কী? তাঁর ওপর কোনো কিছু আবশ্যক হবে কি?
নিবেদক: মাহমুদুল হাসান (পিরোজপুর)।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে পুরুষের জন্য ইহরাম অবস্থায় শরীরের কোনো অঙ্গের গঠন অনুযায়ী সেলাইকৃত বা তৈরি কাপড় পরিধান করা বৈধ নয়। বিধায় কেউ তা পরিধান করলে তার ওপর জাযা ওয়াজিব হয়।
সুতরাং আকরাম সাহেব ভুলবশত জাঙ্গিয়া পরা অবস্থায় ইহরাম করার ক্ষেত্রে একদিন বা একরাত কিংবা তার চেয়ে বেশি সময় অতিবাহিত করে থাকলে তাঁর ওপর জাযা স্বরূপ একটি দম (কোরবানি) ওয়াজিব হবে। তবে এর চেয়ে কম সময় অতিবাহিত হলে একজন দরিদ্রকে একটি সদকাতুল ফিতর পরিমাণ দান করা আবশ্যক হবে।
রেফারেন্স: জাওহারা, ১/৪০৩, মাকতাবা হক্কানিয়া। রদ্দুল মুহতার, ৩/৬৫৮, মাকতাবা আযহার। গুনিয়াতুন নাসিক, পৃষ্ঠা ৩৯১, মিসবাহ।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল