মুহতারাম! জনৈক পুরুষ দুইজন সাক্ষীর সামনে বিবাহ করে। এখন মহিলা বিবাহ অস্বীকার করছে এবং সাক্ষীদ্বয় মারা গেছে। জানার বিষয় হলো;পুরুষ কি এমতাবস্থায় উক্ত মহিলার উপর জোর জবরদস্তি করে নিজ আওতায় রাখতে পারবে? অন্যথায় এক্ষেত্রে করনীয় কি?

 

নিবেদক: মিনহাজুল ইসলাম

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে স্বামী-স্ত্রী পরস্পর বিয়ের সংঘটন বিষয়ে মত বিরোধ করত যে বিবাহ সংগঠনের দাবি করবে, শরয়ী সাক্ষ্যপ্রমাণের জিত্তিতে তার কথাই বর্তব্য হবে। শরয়ী প্রমাণ অবিদ্যমানে শপথের সাথে প্রতিপক্ষের দাবি গৃহীত হয়।

অতএব প্রশ্নোক্ত মতবিরোধের ক্ষেত্রে স্বামীর কাছে বিয়ে সংঘটনের পক্ষে প্রমাণ বিদ্যমান না থাকায় শপথের সহিত স্ত্রীর বিবাহের অস্বীকারের দাবিই গৃহীত হবে। তবে স্ত্রী শপথের অস্বীকার করলে তার দাবি মিথ্যা প্রতিপন্ন হয়ে স্বামীর দাবি যথার্থ বিবেচিত হবে। ফলে এমতাবস্থায় স্বামী জোরপূর্বক যেকোনো উপায়ে স্ত্রীকে নিজ আওতায় আবদ্ধ রাখার অবকাশ রয়েছে।

রেফারেন্স: (রদ্দুল মুহতার ৩/৩২০ দারুল ফিকর, কাজি খান ১/২৪৩ জাকারিয়া, হিন্দিয়া ৪/১১৮ দারুণ ফিকর)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল