মুহতারাম, সালমা তার চাচার ঘরে বড় হয়েছে এবং তার চাচাত ভাইয়ের সাথে বিবাহ হয়েছে। তার বাবা বিদেশে অন্য আরেকটি বিবাহ করে সেখানে বাসস্থান বানিয়েছে। জানার বিষয় হলো; বাবা থাকা অবস্থায় তার অনুমতি ব্যতীত এভাবে সালমার বিবাহ শরিয়ত সম্মত কি না?
নিবেদক: মুহাঃ সাখাওয়াত হোসাইন।
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে পরস্পরে সন্তুষ্টচিত্তে বিবাহের অন্যান্য শর্তেবলীর বিদ্যমানে ওলীর অনুমতি ব্যতীত সংঘটিত হয়ে যায়। অবশ্য কুফুতে মিল না থাকলে ওলীর আপত্তি করার অধিকার থাকে।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে সালমা ও তার চাচাত ভাইয়ের বিবাহ সালমার বাবার অনুমতি না থাকলেও ছহীহ হয়ে যাবে। তবে কুফুতে মিল না থাকলে তার বাবার জন্য বিবাহ ছিন্ন করার অবকাশ রয়েছে।
রেফারেন্স: (সহীহুল মুসলিম, সংখ্যা ১৪২১ সারুল হাদিদ কাহেরা, তানভীরুল আবসার ৪/১৫০ আজহার), ইমদাদুল ফাতাওয়া ২/২১৯ দারুল উলুম করাচি।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল