আমি একজন কলেজের ছেলে। একটি বিষয় আমি জানতে চাই। ইসলামের একাধিক বিয়ের ক্ষেত্রে কি প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়? তিনি অনুমতি দিলে করতে পারবেন, না হলে পারবে না এমন কিছু? আর স্ত্রী যদি এটা মেনে নিতে না পারেন তাহলে কি তার উপর জলুম হয়ে যাবে? জানাল উপকৃত হবো।

 

নিবেদক: মাকসুদ হাসন।

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর হক আদায়ে ও তাদের মাঝে সমতা বজায় সক্ষম পুরুষের জন্য চারটি বিবাহ করার অনুমতি রয়েছে। প্রথম স্ত্রী থেকে অনুমতি নেওয়া শরীয়া আইনে জরুরী নয়।

অতএব, ইসলামে একাধিক বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রী অনুমতি নেওয়া জরুরী নয়। বিধায়, স্ত্রী যদি এটা মেনে নিতে নাও পারেন সেক্ষেত্রে স্ত্রীর উপর কোন জুলুম হবে না। তবে প্রয়োজন ও সামর্থ দুটোই থাকা সত্ত্বেও যদি শুধুই প্রথম স্ত্রীর মনোতৃপ্তির লক্ষ্যে দ্বিতীয় বিবাহ থেকে বিরত থাকেন, তাহলে আশা করা যায় স্বামী সওয়াবেরও অধিকারী হবেন।

রেফারেন্স: (আল কুরআনুল কারীম সূরা নিসা আয়াত: ৩. আদ দুররুল মুখতার ৪/১৩৭ আজহার, হাশিয়াতুশ শিদভী ২/৮৮৩ জাকারিয়া)।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল