মুহতারাম! কিছু কিছু প্রতিষ্ঠান এমন আছে, যেখানে অবিবাহিতদের চাকরি দেয়া হয় না। তাই ফয়েজ নামক এক ব্যাক্তি পরিচিত এক মেয়ের সম্মতিতে তার নাম দিয়ে মিথ্যা কাবিননামা বানিয়ে চাকরিতে জয়েন করে। জানার বিষয় হলো; ঐ মেয়ের নামে মিথ্যা কাবিননামা বানানোর কারণে তাদের মাঝে বিয়ে হয়ে গেছে বলে ধর্তব্য হবে কি না? এবং কখনো ঐ ব্যাক্তি উক্ত মিথ্যা কাবিননামার ভিত্তিতে তার সাথে সংসার করতে পারবে কিনা? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: সালমান আহমদ (কুমিল্লা)।
الجواب بملهم الصدق والصواب
শরয়ীতের দৃষ্টিতে বিবাহ সহিহ হওয়ার জন্য একই মজলিসে শরয়ী স্বাক্ষীর উপস্থিতিতে পাত্র-পাত্রীর পক্ষ থেকে মৌখিক ইজাব-কবুল পাওয়া যাওয়া শর্ত। অন্যথায় বিবাহ সংঘটিত হয় না।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে মিথ্যা কাবিননামায় উভয়ে স্বাক্ষর করলেও মৌখিকভাবে ইজাব-কবুল না পাওয়ায় এবং সাক্ষী না থাকায় বিবাহ সংঘটিত হবে না। বিধায়, তারা উক্ত মিথ্যা কাবিননামার ভিত্তিতে স্বামী-স্ত্রী হিসাবে সংসার করতে পারবে না।
রেফারেন্স: (বিকায়া (৩/২১ দংকু, ই, আদ দুররুল মুখতার -৪/৮৩ আজহার, রদ্দুল মুহতার ৬/৮৩ আজহার)।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল