মোহতারাম! আমাদের দেশে বর্তমানে এত বেশি পরিমাণ মহর নির্ধারণ করা হয় যা স্বাভাবিকভাবে আদায় করা অসম্ভব। জানার বিষয় হলো; কোন ব্যক্তি মোহর আদায় না করলে গুনাগার হবে কিনা এবং মহরের সর্বনিম্ন পরিমাণ কত এবং মোহরের ক্ষেত্রে উত্তম কোনটি?
নিবেদক: মাহমুদ বিন কাসেম।
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে মহর স্বামীর যিম্মায় স্ত্রীর প্রাপ্য অধিকার সামর্থ্য থাকা সত্ত্বেও অনাদায়ে স্বামী দায়ী থাকবে। তার পরিমাণ মূলত স্ত্রীর বংশীয় অবস্থান ও স্বামীর আর্থিক অবস্থার বিবেচনায় নির্ধারিত হয়। অবশ্য সর্বনিম্ন পরিমাণ হলো দশ দিরহাম তথা দুই তোলা সাড়ে সাত মাশা বা ৩০.৬১৮ গ্রাম পরিমাণ রুপা বা তার মূল্যমান।
সুতরাং শরীয়তে মোহর স্বামীর উপর বাধ্যতামূলক আদায়যোগ্য স্ত্রীর অধিকার। সামর্থ্য থাকা সত্ত্বেও অনাদায় স্বামী গুনাগার হবেন। অবশ্য স্ত্রী স্বেচ্ছায় ক্ষমা করে দিলে ভিন্ন কথা। আলোচনা সাপেক্ষে মহর স্ত্রীর বংশীয় অবস্থান ও ছেলের সামর্থ্যের ভিত্তিকে নির্ধারণ করাই সর্বোত্তম। অবশ্য ওলামায়ে কেরাম ছেলে সমর্থ্যবান হলে আল্লাহর রাসূলের সম্মানিত মেয়ে ও স্ত্রীদের জন্য নির্ধারিত মহর বিশেষত হযরত ফাতেমা রাঃ এর জন্য নির্ধারিত মোহরের পরিমাণে মোহর নির্ধারণ করাকে উত্তম বলে ব্যক্ত করেছেন।
রেফারেন্স: (কুরআনুল কারীম-সূরাতু নিস -২৪ মুখতাসারুল বিকার-১/৩৬৪ দলরনা কুতুব ইলমিয়া ফতোয়া নারুল উলুম দেওবন্দ-৮/২০১ দারুল ইশামাত আওয়াহিরুল ফিকহ-৩/৪১০ জাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল