মুহতারাম, জনাব রিপন সাহেব প্রথমে লাবিবাকে বিবাহ করে কিছুদিন পর তাদের মাঝে ঝামেলা হলে রিপন লাবিবাকে তালাক দিয়ে দেয় এবং ছোট বোন সাদিয়াকে বিবাহ করেন। জানার বিষয় হলো; প্রথম স্ত্রী কে তালাক দেওয়ার পর ইদ্দত শেষ হওয়ার পূর্বেই তার ছোট বোনকে বিবাহ করা যাবে কিনা? বিস্তারিত জানাবেন
নিবেদক রিফাত হোসেন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে একজন বিবাহ বন্ধনে কিংবা তালাকের ইদ্দত প্রালনরত অবস্থায় তার আপন বোনকে বিবাহ করা বৈধ নয়। এমন বিবাহ সহিহই হয় না।
সুতরাং প্রশ্নোক্ত রিপন সাহেবের স্ত্রীর তালাকের ইদ্দত শেষ হওয়ার পূর্বে তার ছোট বোনকে বিবাহ করায় উক্ত বিবাহ সংগঠিতই হয়নি।
রেফারেন্স: (আল কুরআনুল কারীম-সূরা নিসা-২৩, মুখতাসারুল কুহুরি -৪৭২বুশরা, কানষ-১/৩৪০ বুশরা।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল