মুহতারাম! জনাব শাহাবুদ্দিন সাহেব বেশ কয়েক বছর আগে বিবাহ করেছেন, কিন্তু তার স্ত্রী অধিক সন্তান গ্রহণে অপারোগ। এখন তিনি অধিক সন্তান গ্রহণের জন্য আরেকটি বিবাহ করতে চান এবং তার শারীরিকভাবে প্রয়োজনও আছে। জানার বিষয় হলো; দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজনীয়তা কতটুকু। উল্লেখ্য: একাধিক স্ত্রী চালানোর মত সকল সামর্থ তার আছে।
নিবেদক: মোহাম্মদ ইব্রাহিম খান
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে দ্বিতীয় বিবাহের জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেয়া আবশ্যক নয়, তবে বিবাহের পর উভয়ের মাঝে সমতা রক্ষা করা জরুরী। সুতরাং জনাব শাহাবুদ্দিন সাহেব প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করতে শরয়ী আইনে কোন বাধা নেই।
রেফারেন্স: (আল কুরআনুল কারীম-সূরা নিসা-৩ মুখতাসারুল কুদুরী-৪৮৫ বুশরা কেফায়াতুল মুফতি-৫/২৬৮ দারুল ইশাআত)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল