মুহতারাম! এক ছেলে ও এক মেয়ে পরিবারের কাউকে না জানিয়ে নিজেরাই কাজী অফিসে গিয়ে দুজন সাক্ষীদ্বয়ের সামনে বিবাহ করে ফেলে। জানার বিষয় হলো; পরিবারের কাউকে না জানিয়ে এভাবে বিবাহ করলে বিবাহ হবে কি?
নিবেদক: মুসলিহ উদ্দিন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে গ্রহণযোগ্য ওলীর অমতে ও অনুপস্থিতিতে প্রাপ্তবয়স্ক মেয়ে কোন ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে উক্ত বিবাহ সহিহ হওয়ার জন্য সেই ছেলে মেয়েটির কুফুভুক্ত হওয়া শর্ত। অন্যথায় বিজ্ঞ ফুকাহায়ে কেরামের এক অংশের মতানুযায়ী বিবাহ সংগঠিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত মেয়ে প্রাপ্তবয়স্ক হলে এবং ছেলে তার কুফুভুক্ত হয়ে থাকলে পরিবারের কাউকে না জানালেও তাদের সম্পাদিত উক্ত বিবাহ সহিহ গণ্য হবে। কিন্তু প্রাপ্তবয়স্ক না হলে সে ক্ষেত্রে উক্ত বিবাহ সহিহ হবে না। অবশ্য একাধিক বিজ্ঞ ফুকাহায়ে কেরামের মতে প্রাপ্তবয়স্ক হয়ে কুফুভুক্ত না হলে বিবাহ সহিহ হবে না।
রেফারেন্স: (তানবিরুল আবসার- ৪/১৫১ অর্জর, শামী- ৪/১৫২ অযহার, বাহরুর রায়েক-৩/২২৬ যাকারিয়া
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল