মুহতারাম, জাহিদ সাহেব একটি মেয়েকে বিবাহ করার পর জানতে পারলেন, মেয়েটি আসলে কাদীয়ানী আকীদায় বিশ্বাসী এবং সে তার বিবাহ না ভেঙ্গেই তার ছোট বোনকে বিবাহ করেন, যে সুন্নী আকীদায় বিশ্বাসী। জানার বিষয় হলো;কাদীয়ানীর সাথে তার বিবাহের হুকুম কী? এবং কাদীয়ানী মেয়েটি তার বিবাহে থাকা অবস্থায় তার ছোট বোনকে বিবাহ করার হুকুম কি? বিস্তারিত জানাবেন।

 

নিবেদক: মুহা-মুঈনুদ্দীন তাহের

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে মুসলিম ব্যক্তির জন্য কোন কাফেরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়। উপরন্তু উক্ত বিবাহ সংঘটিতই হয় না। আর সর্বসম্মত কাদিয়ানী আকিদায় বিশ্বাসী ব্যক্তি কাফের।

সুতরাং প্রশ্নোক্ত জাহিদ সাহেবের বিবাহ কাদিয়ানী মেয়ের সাথে হওয়ায় উক্ত বিবাহ সংঘটিতই হয়নি। ফলে এমতাবস্থায় তার ছোট বোনের সাথে সম্পাদিত বিবাহ অন্যান্য শর্তাবলীর বিদ্যমানে সহিহ বলেই বিবেচিত হবে।

রেফারেন্স: (আল-কুরআন,সুরা বাকার আয়াত নং ২৩১, মুখতাসারুল কুদুরী ৪৭২/বুশর)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল