প্রশ্ন :মুহতারাম! কোনো নারীর বয়সজনিত কারণে মাসিক সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।এ অবস্থায় স্বামী তার সঙ্গে সহবাস করার পরপরই তাকে তালাক দিল।জানতে চাই, এভাবে তালাক দিলে তা কি সুন্নতি তালাক হিসেবে গণ্য হবে?

 

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, যেসব নারীর মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সহবাসের পরপরই তালাক প্রদান করাতে কোনো কারাহাত নেই। কেননা, হায়েজ অবস্থায় সহবাসের পর পবিত্রতার সময়ে তালাক প্রদানের নিষেধাজ্ঞার অন্যতম কারণ হলো গর্ভধারণের সম্ভাবনা ও তা নিয়ে সংশয়। কিন্তু যেসব নারীর মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এ ধরনের সংশয় থাকে না।

সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি এমন স্ত্রীকে সহবাস করার পরপরই তালাক প্রদান করলে তাতে কোনো কারাহাত হবে না। তবে তালাক প্রদানের ক্ষেত্রে শরিয়তের অন্যান্য বিধান ও শর্তের প্রতি লক্ষ্য রাখতে হবে।

 

সূত্র :১. আল-হিদায়া, ২/৩৭৫, আল-মাকতাবাতুল আশরাফিয়া, দেওবন্দ।২. কানজুদ দাকায়েক আলা আল-বাহরুর রায়েক, ৩/৪২১, জাকারিয়া।৩. আল-ফাতাওয়াল হিন্দিয়া, ৩/৩৪১, জাকারিয়া।

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা