প্রশ্ন :মুহতারাম! কোনো নারীর বয়সজনিত কারণে মাসিক সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে, তার স্বামী তাকে তালাক দিতে চাইলে কীভাবে তালাক দেবে? এক্ষেত্রে তালাক দেওয়ার সুন্নতি পদ্ধতি কী? জানতে চাই, শরিয়তের দৃষ্টিতে এমন নারীকে তালাক দেওয়ার সঠিক নিয়ম কী?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, যেসব নারীর বার্ধক্য কিংবা অন্য কোনো কারণে মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, তাদের ইদ্দত হলো তিন মাস। তাদের তালাক প্রদানের ক্ষেত্রেও সুন্নতি পদ্ধতি অনুসরণ করার অবকাশ রয়েছে।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি এমন স্ত্রীকে তালাক দিতে চাইলে একসঙ্গে এক তালাক দিয়ে দিতে পারে। এতে তিন মাস অতিবাহিত হওয়ার পর তার ইদ্দত পূর্ণ হয়ে যাবে। আবার চাইলে প্রতি মাসে একটি করে তালাকও দিতে পারে।
সূত্র:১. আল-হিদায়া, ২/৩৭৫, আল-মাকতাবাতুল আশরাফিয়া, দেওবন্দ।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা