প্রশ্ন :মুহতারাম! কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক-ই বায়েন প্রদান করার পর পুনরায় তাকে বিবাহ করল।এরপর একই পবিত্রতার মধ্যে স্ত্রীকে আবার তালাক দিল।জানতে চাই, এ অবস্থায় দ্বিতীয় তালাকটি কি সুন্নতি তালাক হিসেবে গণ্য হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, যে পবিত্রতার সময়ে স্ত্রীর সঙ্গে সহবাস করা হয়নি, সে সময়ে তালাক দেওয়া সুন্নতি পদ্ধতির অন্তর্ভুক্ত। অনুরূপভাবে, তালাক-ই বায়েনের পর নতুন করে বিবাহ সম্পন্ন হলেও পূর্বের পবিত্রতার অবস্থা বহাল থাকে।
সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি তার স্ত্রীকে এমন পবিত্রতার সময়ে তালাক-ই বায়েন প্রদান করল, যে সময়ে তার সঙ্গে সহবাস করেনি। অতঃপর নতুন করে বিবাহ সম্পন্ন করল। এরপর একই পবিত্রতায় সহবাস করার আগেই পুনরায় তালাক দিলে তা খিলাফে সুন্নাত হবে না।
সূত্র:১. আল-ফাতাওয়াল হিন্দিয়া, কিতাবুত তালাক, ৩/৩৪১, জাকারিয়া।২. বাদায়েউস সানায়ে, ৩/১৪৩, জাকারিয়া।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা