প্রশ্ন: মুহতারাম! কোনো ব্যক্তি তার স্ত্রীর হায়েজ (মাসিক) অবস্থায় সহবাস করল। এরপর স্ত্রী হায়েজ থেকে পবিত্র হওয়ার পর স্বামী তাকে তালাক দিল। জানতে চাই, এ অবস্থায় প্রদত্ত তালাক কি সুন্নতি তালাক হিসেবে গণ্য হবে?

 

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুন্নতি তালাকের অন্যতম শর্ত হলো, স্ত্রী হায়েজ থেকে পবিত্র হওয়ার পর এমন পবিত্রতার সময়ে তালাক দেওয়া, যে সময়ে স্বামী তার সঙ্গে সহবাস করেনি। তবে হায়েজ অবস্থায় সহবাস করার পর পবিত্র হলেই সেই পবিত্রতায় তালাক দেওয়া সুন্নতি তালাক হিসেবে গণ্য হয় না।

সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি হায়েজ অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করার পর সে পবিত্র হলে সহবাস ছাড়াই তাকে তালাক দেয়, তাহলে উক্ত তালাক সুন্নতি তালাক হিসেবে গণ্য হবে না।

সূত্র:১. আল-ফাতাওয়াল হিন্দিয়া, কিতাবুত তালাক, ৩/৩৪১, জাকারিয়া।২. ফাতাওয়ায়ে তাতারখানিয়া, কিতাবুত তালাক, ৩/৩৭৯, জাকারিয়া।

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা