মুহতারাম আমার বাবার মসজিদ এলাকার হুমায়ুন নামের এক ভাই বিয়ে করেছে কয়েক বছর হল। তাদের ঘরে তিনটিসন্তান আছে। আর্থিক দিক দিয়ে তিনি একটু দুর্বল, তাই তার স্ত্রী স্বামী-সন্তানকে রেখে অন্যের হাত ধরে চলে যায়। স্ত্রী নিজেই তালাকনামায় সাইন করে হুমায়ূন সাহেবের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু তিনি তাতে কোন সাইন করেননি। জানার বিষয় হলো; হুমায়ূন সাহেবের সাইন না দেয়ায় তার স্ত্রীর বিবাহ শুদ্ধ হয়েছে কিনা এ ক্ষেত্রে করনীয় কি?
নিবেদক: সালমান আহমদ কুমিল্লা
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা হলে স্ত্রীর জন্য তদানুপাতে তালাক গ্রহণের অবকাশ আছে। অন্যথায় নয়।
সুতরাং প্রশ্নোক্ত হুমায়ন সাহেব যদি স্ত্রীকে পূর্বে তালাকে তাফযীজের ক্ষমতা অর্পন করে থাকেন, তাহলে তার স্ত্রী তদানুপাতে তালাক নামায় সাইন করার দ্বারাই তালাক কার্যকর হয়ে যাবে। এক্ষেত্রে তার স্ত্রীর ইদ্দত পালন করা পূর্বক অন্যত্রে বিবাহ বসে থাকলে উক্ত বিবাহ সহিহ বলেই বিবেচিত হবে। অন্যথায় বিবাহ সহীহ হবে না। পক্ষান্তরে হুমায়ূন সাহেব তার স্ত্রীকে তালাকে তাফয়ীজের ক্ষমতা অর্পন না করে থাকলে, সেক্ষেত্রে তার স্ত্রীর তালাক শরীয়া আইনে ধর্তব্য হবে না। ফলে তার বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তার স্ত্রীর অন্যত্রে সম্পাদিত বিবাহ সহিহ হবে না, বরং সে তার স্ত্রী বলেই বিবেচিত হবে।
সূত্র: (আল ফিকহুল হানাফী ২/৭২ দারুল কলাম, হিদায়া ২/১৮১বুশরা।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল