মুহতারাম! আমার খালাত বোনের ২ বার বিবাহ হয়। একবার গোপনে, আরেকবার সামাজিকভাবে, দোনোটায় মোহর নির্ধারণ করা হয়। জানার বিষয় হলো; কোন মোহর আদায় করবে? সামাজিকভাবে যেটা ধার্য হইছে সেইটা, না প্রথমটা? এবং এভাবে ২ বার বিবাহের হুকুক কি?

 

নিবেদক: জুবায়ের সাঈদ

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামী আইনে একবার শরীয়তসিদ্ধ পন্থায় বিবাহ সংঘটিত হওয়ার পর দ্বিতীয়বার তার পূনরাবৃত্তি করা নিরর্থক। হ্যাঁ দ্বিতীয়বার আকদের ক্ষেত্রে মহরের পরিমান প্রথম আকদের পরিমানের চেয়ে বেশি নির্ধারন হলে স্বামীর সন্তুষ্টির ভিত্তিতে তা কার্যকর হবে। আর কম নির্ধারন হলে স্ত্রীর সন্তুষ্টির ভিত্তিতে তা চূড়ান্ত বিবেচিত হবে।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে দ্বিতীয় আকদটি উভয়ের সম্মতিতে সংগঠিত হয়ে মহরের পরিমান প্রথম আকদের চেয়ে কম বেশি হয়ে উপরোল্লিখিত শর্তের ভিত্তিতে তা বাস্তবায়িত হবে। আর বিশেষ প্রয়োজন ছাড়া বিবাহ নবায়ন করা শরীয় সিদ্ধ নয়।

সূত্র: আল-বাহরুর রায়েক ৩/২৬১ যাকারিয়া, বিদায়াতুল মুবতাদি ৩/৫৮ বুশর)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল