মুহতারাম! জনাব শামীম পাটোয়ারী একজন পাইলসের রোগী। ইস্তেঞ্জার সময় প্রায়ই মলদ্বারের ভিতর থেকে চিকন গোশতের টুকরা বের হয়ে আসে। জানার বিষয় হলো; এর ফলে তার রোজা রাখার ক্ষেত্রে কোন সমস্যা হবে কি এবং এই ক্ষেত্রে তার করণীয় কি?
নিবেদক: মাহমুদুল হাসান (পিরোজপুর)
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে গ্রহণযোগ্য প্রবেশদ্বার এর দ্বারা পাকস্থলী বা খাদ্যনালিতে বাহিরের কোন দ্রব্য প্রবেশ করার দ্বারা রোজা ভেঙে যায়। আর মলদ্বার প্রবেশদ্বার এর অন্তর্ভুক্ত।
অতএব প্রশ্নোক্ত জনাব শামীম সাহেবের পাইলসের রোগের কারণে রোজাবস্থায় ইস্তেঞ্জার সময় মলদ্বারে বের হয়ে আসা গোশতের টুকরার সাথে ভিতরে সামান্য পানি প্রবেশ করলেও তার রোজা ভেঙে যাবে। তাই এক্ষেত্রে তার করণীয় হচ্ছে উক্ত গোস্তের টুকরা ভিতরে যাওয়ার পূর্বে ভালোভাবে মুছে পানি শুকিয়ে নেয়া। যেন পেটের ভেতর সামান্য পানিও পৌঁছতে না পারে।
রেফারেন্স: ফাতাওয়া হিন্দিয়াহ ১/২৭২, তাবঈনুল হাকায়েক ২/১৮৩, বাদায়িউসসানায়ে ২/২৪৩।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল