মুহতারাম! কাফ্ফারার রোজা লাগাতার ৬০ দিন রাখা আবশ্যক। সুতরাং মহিলাদের ক্ষেত্রে কাফফারা রোজা লাগাতার রাখার বিধান কী? এবং এজন্য ঔষধ ব্যবহার করে হায়েজ বন্ধ করার প্রয়োজনীয়তা কতটুকু বিস্তারিত জানিয়ে বাধিত করবেন

 

নিবেদক: রায়হান উদ্দিন

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তে ধারাবাহিকতা রক্ষা করা জরুরী এমন সব রোজার ক্ষেত্রে মহিলারা যে শরই ওজর থেকে মুক্ত নয় শুধু সে ক্ষেত্রেই তাদের জন্য রোজা ভাঙ্গার অবকাশ আছে। সুতরাং প্রশ্নোত্তর সুরতে রমজানের কাফফারা রোজা আদায়ের সময় ধারাবাহিকতা রক্ষা করা জরুরি, তবে শুধু হায়েজের সময় তাদের রোজা ভাঙ্গার অবকাশ আছে কেননা এর থেকে বেঁচে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব নয়। তাই শরয়ী অবকাশের কারণে ঔষধ এর মাধ্যমে হায়েজ বন্ধ করে রোজার ধারাবাহিকতা রক্ষা করার কোন প্রয়োজন নেই।

রেফারেন্স: (ফেকহে হানাফী ২/ ২২৪ পৃষ্ঠা দারুল কলম, ফাতহুলকদির ৪/ ২৩৮ পৃষ্ঠা রশিদিয়া, ফতোয়া শামি ৫/১৪২ পৃষ্ঠা আজহার)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল