হযরত! মাকসুদ পরামানিক। তিনি রমজানের চাঁদ দেখে মহল্লার সকলকে তার খবরটা দেন। কিন্তু মানুষের মাঝে তার আমানতদারীতা না থাকায় লোকে তার কথা বিশ্বাস না করে রোজা রাখে নাই। জানার বিষয় হলো;মহল্লাবাসীর রোজা না রাখা কি ঠিক হয়েছে? আর সে নিজ চোখে চাঁদ দেখায় তার জন্য করণীয় কি?

 

নিবেদক: মুহা: আবু সালেহ (বগুড়া)

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে আকাশ মেঘাচ্ছন্ন হলে রমজানের চাঁদ দেখার ব্যাপারে একজন আদেল তথা পরহেজগার, মুত্তাকীর কথা গ্রহনযোগ্য হয়। পরহেজগার না হলে গ্রহনযোগ্য হয় না।

সুতরাং প্রশ্নোল্লেখিত সুরতে মাকসুদ পরামানিক মানুষের মাঝে আমানতদারীতা না থাকায় মহল্লাবাসী তার কথা গ্রহন না করে রোজা না রাখায় কোন সমস্যা হয়নি, তবে সে নিজ চোখে চাঁদ দেখায় তার জন্য রোযা রাখা আবশ্যক।

সূত্র: কুদূরী (১৮৮, বুশরা), ফতোয়ায়ে কাজী খান (১/১৭৫, কদিমী কুতুব খানা), বাহরুর রায়েক (২/৪৬৩, যাকারিয়া),

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল