মুহতারাম! ছোট সময় আমার নানা প্রতি রমজানের শেষ দশকে এতেকাফ করতো। কোন এক বছর ২৯ রমজানে পুরো এলাকায় একটা গুজব ছড়ায় যে, চাঁদ উঠে গেছে। তাই আমার নানা মসজিদ ছেড়ে বাড়িতে চলে আসেন। তারপর রেডিওতে সংবাদ শুনে দেখে যে আসলে চাঁদ উঠে নাই। পরে এতেকাফের উদ্দেশ্যে আবার মসজিদে যায়। জানার বিষয় হলো; আমার নানার এতেকাফ শুদ্ধ হয়েছে কি না? দলিলসহ বিস্তারিত জানাবেন।
নিবেদক: জুবায়ের সাঈদ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে সুন্নাত এতেকাফকারী ঈদের চাঁদ ওঠার পূর্বে শরয়ী ও তবয়ী কোন ওজন ব্যতীত অল্প সময়ের জন্য ও মসজিদ থেকে বের হলে এতেকাফ ভেঙ্গে যায়। পরবর্তীতে উক্ত দিনের কাজা আদায় করা আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার নানা গুজবের কারণে ঈদের চাঁদ ওঠার পূর্বে মসজিদ থেকে বের হওয়ায় তা শরয়ী ওযর হিসাবে গণ্য না হওয়ায় তার এতেকাফ ভেঙ্গে গেছে এবং পরবর্তীতে একদিনের এতেকাফের কাজা আদায় করা তার জন্য আবশ্যক।
রেফারেন্স: আল ফিকহুল হানাফি: ১/৪৩২ দারুল কলম, আদ্দুরারুল মুনতাকা: ১/৩৭৮ আলমানার, আল মুখতার: ১/১৭৮।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল