মুহতারাম! জনৈক ব্যক্তি সেহরী খাওয়ার পর সময় আছে ভেবে স্ত্রী সহবাস করে, পরে জানতে পারে যে, সময় শেষ হয়ে গিয়েছিল। জানার বিষয় হলো; তার রোজার কি হুকুম? কাফফারা আসবে কি? ইল্লতসহ জানাবেন।

 

নিবেদক: মুহিব্বুল্লাহ চাটগামী

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে যদি কোন রোজাদার সুবহে সাদিকের পর সময় আছে ভেবে রোজার প্রতিবন্ধক মূলক কোনো কাজ করে তাহলে তার রোজা ফাসেদ হয়ে যায়। এবং উক্ত রোজার কাজা আদায় করা আবশ্যক হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনৈক ব্যক্তি সুবহে সাদিকের পর রোজা ভাঙ্গার ইচ্ছা না থাকা সত্ত্বেও সময় আছে ভেবে স্ত্রীর সাথে সহবাস করার কারণে তার রোজা ফাসেদ হয়ে গিয়েছে। ফলে উক্ত রোজার কাজা আদায় করা আবশ্যক। আর উক্ত কাজটি রোজা ভাঙ্গার ইচ্ছায় না করায় তার উপর কাফফারা আসবে না।

 

রেফারেন্স: আল ফিকহুল হানাফী। ১/৪১৫ দারুল কলম, শামী। ৩/৪৩৬ আজহার, বাহার। ২/৫০৮-৫০৯ জাকারিয়া, মাহমুদিয়া: ১৫/১৮৯ জাকারিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল